1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পঠিত

কলম্বিয়া-র দক্ষিণপশ্চিমাঞ্চলে উড্ডয়নের কিছুক্ষণ পরই দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) পুতোমায়ো বিভাগ-এর পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন।

শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, নিহতদের মধ্যে ২১ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

সামরিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা ৮০ জন পর্যন্ত পৌঁছাতে পারে।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল লকহিড মার্টিন নির্মিত একটি হারকিউলিস সি-১৩০ মডেলের বিমান। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর প্রায় দেড় কিলোমিটার উচ্চতায় থাকা অবস্থায় বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে।

তিনি আরও বলেন, বিমানটি কোনো ধরনের হামলার শিকার হয়নি এবং এর পাইলটরা ছিলেন দক্ষ ও অভিজ্ঞ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News