1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি গঠন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পঠিত

কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুটি রেলওয়ে কর্তৃপক্ষ এবং একটি কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। তিনটি কমিটিকেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানার ওসি আ. মমিন, কুমিল্লা রেলওয়ের স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ পৃথকভাবে বিভাগীয় ও জোনাল—এই দুটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিতে ৬ জন করে মোট ১২ জন সদস্য রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও অনেক যাত্রী আহত হন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News