1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

জুমাতুল বিদা আজ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পঠিত

আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। দিনটি ধর্মীয় মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে।

রমজান মাসের শেষ জুমা হওয়ায় মুসলমানদের কাছে এর তাৎপর্য বিশেষ। অনেকেই বিশ্বাস করেন, আগামী বছরে আরেকটি রমজানের জুমা পাওয়া নাও হতে পারে—এই ভাবনা থেকেই জুমাতুল বিদাকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়।

আজ দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও নাজাত প্রার্থনা করবেন। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।

রমজানের শেষ শুক্রবারটি ‘আল কুদস দিবস’ হিসেবেও পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে মুসলমানরা জুমার নামাজ শেষে প্রতিবাদ র‌্যালি করেন। এছাড়া ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতের আয়োজন করা হয়।

রমজান মাস সীমাহীন ফজিলতের মাস হিসেবে বিবেচিত। আর জুমাতুল বিদার মধ্য দিয়েই মূলত এই পবিত্র মাসকে বিদায় জানান মুসলমানরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News