1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে, একটানা নয়। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে, সেই দিনও ঢাকা বিভাগসহ দেশের পাঁচ বিভাগের কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মার্চ ও এপ্রিল মাসকে কালবৈশাখীর সময় ধরা হয়। এ সময়ে বৃষ্টি ও ঝড়-বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ঈদের দিনও সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।

তবে তিনি উল্লেখ করেন, কোথাও অতিভারী বৃষ্টির শঙ্কা নেই। এক-দু’ পশলা বৃষ্টি বা বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে একই সময়ে বৃষ্টি হবে না; একেক স্থানে একেক সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News