
দুই লেগ মিলিয়ে তুরস্কের ক্লাব গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
অ্যানফিল্ডে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক লিভারপুল। প্রথমার্ধে দমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে যায় দলটি। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি মিস করেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয় লিভারপুল। উগো একিতিকে, রায়ান গ্রাভেনবার্চ এবং মোহামেদ সালাহ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন সালাহ।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা লিভারপুল দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয়। কোচ আর্নে স্লটের অধীনে দলটি এখন শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল।
Leave a Reply