
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী থানার মোহাম্মদ সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, হাটহাজারী থানার মামলা নং-১৬, তারিখ ফেব্রুয়ারি ২০২৬; ধারা-৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী পলাতক আসামি মোঃ তাহসিন ওরফে তাসিন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১০, যাত্রাবাড়ি, ঢাকার একটি যৌথ দল কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ তাহসিন ওরফে তাসিন (২১), পিতা: মোঃ আবু তালেব, সাং-উত্তর মর্দাশা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার সোয়ারীঘাট এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে একই মামলার অপর আসামি মোঃ মুমিন (২২), পিতা: মোঃ সাহাব উদ্দিন, সাং-উত্তর মর্দাশা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply