1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

“রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫), রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন রাওথা বালুরঘাট এলাকায় পদ্মা নদীর পূর্ব তীরে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

র‍্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্রটি সংগ্রহের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তবে অস্ত্রটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ জিডি মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News