1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

যশোর বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
যশোরের বড়বাজার এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রাজিব হোসেন বারান্দীপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তিনি খবর পান যে বড়বাজারের মাছবাজার এলাকায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুটি ছোরা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।

তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই নুর উন নবী জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ কাজ করছে

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News