
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অদ্য ১৮ মার্চ ২০২৬ ইং তারিখে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন” অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধের অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে এলাকার সুবিধাবঞ্চিত নারীদের মাঝে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীসহ ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকদের বক্তব্যে বলা হয়, এই উদ্যোগের উদ্দেশ্য হলো ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সংহতি ও মানবিক সহমর্মিতা বৃদ্ধি করা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাসুম পারভেজ ও ইমতিয়াজ কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাবা কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ হোসাইন, কার্যনির্বাহী পরিষদের সদস্য জোবায়ের আহমেদ হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকেরা প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন।
Leave a Reply