
রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে রাকিব হত্যার প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তাদেরকে পটুয়াখালী, খুলনা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকটকার রাকিব হত্যাকাণ্ডের চারজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীর সামনে রাকিবকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।
ঘটনার সময় আহত রাকিবকে প্রত্যক্ষদর্শীরা হাসপাতালে নেন। একজন প্রত্যক্ষদর্শী মো. ঈশান জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক রাকিবকে লক্ষ্য করে মাথায় গুলি চালায় ও পেটের ডান পাশে কুপিয়ে যখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি মারা যান।
Leave a Reply