
পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। Bangladesh Railway-এর সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (১৮ মার্চ) পাওয়া যাচ্ছে ২৮ মার্চের টিকিট।
রাজধানীর রেল ভবনে আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে Bangladesh Railway। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।
রেলওয়ের সূচি অনুযায়ী—
* ২৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ১৮ মার্চ
* ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ
এর আগে ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত টিকিট পর্যায়ক্রমে ১৩ থেকে ১৭ মার্চ বিক্রি করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি নির্ধারণ করা হবে।
এছাড়া যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a Reply