
নিজস্ব প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব জানায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে অবস্থিত একটি লেবু বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশিতে বস্তার ভেতর থেকে ২১টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়, যা বোম্ব ডিসপোজাল ইউনিট দ্বারা শনাক্ত করা হয়েছে।
এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কাঁটাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রের মালিক সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি।
র্যাব ধারণা করছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সংঘবদ্ধ চক্র এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুদ করে রেখেছিল।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র জিডি মূলে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply