1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নিজ নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিম পরিবর্তন, অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া বা বিক্রির আগে হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। এর ফলে নেটওয়ার্কে সক্রিয় সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের আওতায় এসেছে।

এখন থেকে নিজের নামে নিবন্ধিত কোনো ফোনে সিম পরিবর্তন, অন্য কাউকে ব্যবহারের অনুমতি দেওয়া বা বিক্রি করার আগে অবশ্যই ডি-রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর সঙ্গে যুক্ত হ্যান্ডসেটের নিবন্ধন বাতিল করতে হবে।

ডি-রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত এনআইডি বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা প্রয়োজন হবে। ফোন হস্তান্তরের সময় এ প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।

যেভাবে করবেন ডি-রেজিস্ট্রেশন

১. অনলাইন পোর্টাল:
এনইআইআর সিটিজেন পোর্টালে লগইন করে ড্যাশবোর্ড থেকে নিজের ডিভাইস নির্বাচন করতে হবে। এরপর ‘ডি-রেজিস্টার’ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

২. ইউএসএসডি কোড:
মোবাইল থেকে *১৬১৬১# ডায়াল করে নির্দেশনা অনুসরণ করলেই ডি-রেজিস্ট্রেশন করা যাবে।

তবে এ ক্ষেত্রে ব্যবহৃত সিমটি অবশ্যই নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআইযুক্ত ফোন ডি-রেজিস্ট্রেশনের সময় অতিরিক্তভাবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিটিআরসির ওয়েবসাইটে ভিজিট করা বা কল সেন্টার (১০০) এবং নিকটস্থ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News