
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ১০০ টাকা মূল্যমানের ৪৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সঞ্জয় সরকার (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সঞ্জয় সরকার ফরিদপুর জেলার মধুখালী থানার শিবরামপুর এলাকার বাসিন্দা। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কোতয়ালী ও মধুখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে রক্ষায় “জিরো টলারেন্স” নীতির ভিত্তিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply