1. admin@nawabganjnews.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

ইন্টারনেটের গতি বাড়ে যেভাবে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেটের যুগে ফাইভজি হ্যান্ডসেট বা দামী ডেটা প্যাক ব্যবহার করেও অনেক সময় প্রত্যাশিত গতি পাওয়া যায় না। ধীরগতির ইন্টারনেট দাপ্তরিক কাজ, বিনোদন কিংবা গেমিং—সব ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে ওঠে।

তবে প্রযুক্তিবিদদের মতে, কিছু সহজ কৌশল অনুসরণ করলেই স্মার্টফোনে ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

ইন্টারনেট ধীরগতির অন্যতম কারণ হলো ভুল নেটওয়ার্ক মোড নির্বাচন। দ্রুতগতির জন্য ফোনের সেটিংস থেকে সঠিক নেটওয়ার্ক মোড নির্বাচন করা জরুরি। অনেক সময় ফাইভজি ফোন থাকলেও সেটিংস ঠিকভাবে কনফিগার না থাকায় গতি কমে যায়। তাই ডিভাইসের নেটওয়ার্ক অপশনে গিয়ে সিম অনুযায়ী এলটিই, ফোরজি বা ফাইভজি মোড সক্রিয় আছে কি না তা নিশ্চিত করতে হবে।

এছাড়া, স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপ ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। অনেকেই অ্যাপ ব্যবহার শেষে সরাসরি হোম স্ক্রিনে চলে যান, ফলে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং ডেটা খরচ করে। এ সমস্যা এড়াতে ‘রিসেন্ট অ্যাপ’ থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দেওয়া উচিত। যেসব অ্যাপ প্রয়োজন নেই, সেগুলো আনইনস্টল করাই ভালো।

দ্রুত ইন্টারনেট পাওয়ার আরেকটি কার্যকর উপায় হলো লোকেশন বা জিপিএস পরিষেবা বন্ধ রাখা। লোকেশনভিত্তিক অ্যাপ, যেমন ম্যাপ বা অন্যান্য সার্ভিস, ব্যাকগ্রাউন্ডে ডেটা ও র‍্যাম ব্যবহার করে ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। এমনকি ব্যবহার না করলেও এসব অ্যাপ নিয়মিত তথ্য আদান-প্রদান করে।

তাই প্রয়োজন ছাড়া ফোনের কন্ট্রোল প্যানেল বা সেটিংস থেকে লোকেশন অপশন বন্ধ রাখলে ইন্টারনেটের গতি তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News