
ফ্যামিলি কার্ডকে সর্বজনীন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাদের এই কার্ডের প্রয়োজন নেই, তারা এটি গ্রহণ করবেন না—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সুধী সমাবেশে অংশ নেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, গত কয়েক বছরে মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, যে কাজ গত ১৭ বছরেও সম্পন্ন হয়নি, তা এক বা দেড় মাসে বাস্তবায়ন করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি—এই সরকার সবার সরকার। অস্থির না হয়ে ধৈর্য ধারণ করে সবাইকে সম্মিলিতভাবে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Leave a Reply