1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

 

ফ্যাসিবাদী শাসনমুক্ত পরিবেশে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি বলেন, “এই দেশ আমাদের, তাই অন্য কেউ এসে এটি গড়ে দিয়ে যাবে না।”

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিপুল জনসংখ্যা ও সীমিত খনিজসম্পদ থাকা সত্ত্বেও ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় অর্জন। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করে তরুণদের বিভ্রান্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News