1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“ডিএমপির সিটিটিসি ইউনিট পরিদর্শন করলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) তিনি সিটিটিসি কার্যালয় পরিদর্শন করে ইউনিট প্রধান মোঃ মাসুদ করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এ সময় হাইকমিশনার সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, চলমান সন্ত্রাসবাদ কার্যক্রম এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও উদীয়মান হুমকি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সিটিটিসি প্রধান যুক্তরাজ্যের সহযোগিতাকে স্বাগত জানিয়ে ইউনিটের সক্ষমতা সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে পুলিশ সংস্কার ও দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News