1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

“তুরস্কে স্কুলে বন্দুক হামলায় ৯ জন নিহত, আহত অন্তত ১৩”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

তুরস্কর একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় আট শিক্ষার্থীসহ মোট ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে কাহরামানমারাস শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হামলাকারী ওই স্কুলেরই অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী। সে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সাতটি ম্যাগাজিন নিয়ে দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে সে নিজেও গুলি করে আত্মহত্যা করে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News