1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করবে।

এই কার্যক্রমের উদ্বোধন করবেন তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫শ’ হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম সৌদি আরব পৌঁছেছে।

এবার হজযাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিজিটাল আইডির মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন যাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা দেশে থেকেই কার্ড পাচ্ছেন, আর সরকারি ব্যবস্থাপনার যাত্রীরা সৌদি আরবে হোটেলে পৌঁছে কার্ড সংগ্রহ করবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News