1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“হাম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

দেশে বর্তমান হাম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি অভিযোগ করেন, আগের সরকারের ব্যর্থতার কারণেই হাম প্রকট আকার ধারণ করেছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাম প্রতিরোধে শিশুদের টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরি হতে সময় লাগে, তাই বর্তমান পরিস্থিতি দ্রুত উন্নতি হওয়া সম্ভব নয়। শিশুদের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, আক্রান্তদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে এবং আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন তারেক রহমান। পাশাপাশি হজ টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চাঁদাবাজি প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যদিও পুরোপুরি বন্ধ হয়নি, তবে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া নারীদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, কৃষক কার্ডের প্রি-পাইলটিং প্রকল্পের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News