1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং খুব শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকার গবেষণা চালাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী জানান, কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়াসহ কিছু এলাকায় এ সমস্যা প্রকট। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের তথ্য ও সচেতনতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এর আগে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১,৬৯৮ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News