1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলা: প্রধান আসামিসহ তিনজনের ৩ দিনের রিমান্ড

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে প্রধান আসামি মঈন উদ্দিনসহ তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মো. আবু হানিফের কাছে দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

ঘটনার ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল শ্যামলীর একটি বাসার সামনে গিয়ে আসামিরা পুনরায় চাঁদা দাবি করে এবং পরবর্তীতে হাসপাতালের সামনে লোকজন জড়ো করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News