1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ক্রুড তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 

ক্রুড তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সর্বশেষ গত রোববার (১২ এপ্রিল) বিকালে পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়। এরপর মজুদ ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

ইআরএল সূত্র জানায়, ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রর সঙ্গে চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে।

সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয়। যেখানে দৈনিক গড়ে ৪,৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, তা কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুদ শেষ হয়ে যাওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

তবে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, নতুন ক্রুড তেলের চালান মে মাসে দেশে পৌঁছালে পুনরায় পরিশোধন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News