
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে চিন্তা করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, তারেক রহমানের কৃষি ভাবনা নতুন নয়; বরং গত ৮-৯ বছর ধরে তিনি দলের নেতাকর্মীদের কাছে তার পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের গতি দেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমান তার বাবা শহীদ জিয়ার পথ অনুসরণ করছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ রপ্তানিতে শক্ত অবস্থান তৈরি করেছিল। বর্তমান পরিস্থিতিতে খাদ্য আমদানির চ্যালেঞ্জ থাকলেও তারেক রহমানের আধুনিক কৃষি উদ্যোগের মাধ্যমে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply