1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

“ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না: ট্রাম্প”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তেহরানকে কোনোভাবেই তা অর্জন করতে দেওয়া হবে না।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, “তারা এখনও এটি চায় এবং ওই বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র পাবে না।”

এর আগে তিনি অভিযোগ করেন, সরাসরি আলোচনায় ব্যর্থতার মূল কারণ হলো ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ত্যাগে অনীহা।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছালেও শেষ মুহূর্তে ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত পরিবর্তন এবং অবরোধ’ আলোচনাকে ব্যাহত করেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News