1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

“বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পঠিত

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রণয় ভার্মা।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

ভার্মা বলেন, দুই দেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে, যা ধরে রাখতে উভয় দেশ কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং এসব খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে। একই ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি দুই দেশের জনগণ ধারণ করে বলেও তিনি উল্লেখ করেন।

ভারতীয় হাইকমিশনার জানান, যেসব ক্ষেত্রে কাজ করলে উভয় দেশের জনগণ উপকৃত হবে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলাপ হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News