1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“চট্টগ্রামে যৌথ অভিযানে ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা, জব্দ ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরী, জেলা ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় ভোজ্য তেল, অকটেন, ডিজেল ও ফার্নেস অয়েলের অবৈধ মজুদ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ দখলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭), চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং সরকারি জমি ও ফুটপাথ দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ২০২৬ তারিখে র‌্যাব-৭ এর উদ্যোগে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিপিসি ও বিএসটিআই এর সমন্বয়ে একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে তেল মজুদ, অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি এবং স্ট্যাম্পবিহীন ওজন ও পরিমাপ ব্যবহারের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদহীন পণ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মজুদ এবং ভুয়া সিল ব্যবহারের অপরাধে আরও ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সরকারি জমি ও ফুটপাথ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৪ হাজার টাকা জরিমানা, ১২ একর সরকারি জমি উদ্ধার এবং ৯টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া ফার্নেস অয়েল আমদানি, পরিবহন ও মজুদের দায়ে একটি প্রতিষ্ঠান থেকে ৪৮,৫০০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়।

অভিযানে সর্বমোট ৪ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আদায়কৃত জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News