
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন অনুমোদন করেন।
এর আগে, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
Leave a Reply