1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

যোগ্যতার ভিত্তিতেই কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পঠিত

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় প্রভাব বা ধর্ম-বর্ণের বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই প্রকৃত উপকারভোগীদের মাঝে এসব কার্ড প্রদান করা হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন ও সাম্প্রতিক ঝড়-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন যৌথভাবে তিন ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে সারাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News