
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠককে ঘিরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আলোচনা টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রতিনিধি দলের একটি পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
Leave a Reply