
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের ম্যাচসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা।
সোমবার (১৬ মার্চ) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে বিসিবি।
সূচি অনুযায়ী, ১৭ এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল চট্টগ্রামে যাবে এবং সাগরিকা স্টেডিয়ামে ২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে দুই দল ৩০ এপ্রিল ঢাকায় ফিরবে। এরপর ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়ানডে সিরিজের সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ২টায়।
Leave a Reply