
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার পরবর্তী কর্মস্থল হিসেবে নির্ধারিত হয়েছে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে তিনি ব্রাসেলসে দায়িত্ব পালনরত ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দেন। তার কূটনৈতিক ক্যারিয়ারে তিনি হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং হ্যানয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply