
জাতীয় সংসদে বৃহস্পতিবার (৯ এপ্রিল) কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়েছে ‘মানবাধিকার কমিশন (সংশোধন) বিল, ২০২৫’। বিলটি পূর্বে অন্তর্বর্তী সরকারের আনা সংশোধিত অধ্যাদেশ ২০২৫ বাতিল করে ২০০৯ সালের মূল আইন পুনঃপ্রচলন করেছে।
বিরোধী দলের পক্ষ থেকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বিলটির বিরোধিতা করেন। তিনি বলেন, ২০২৫ সালের অধ্যাদেশ ‘ল্যাপস’ করানো হলে মানবাধিকার কমিশনকে পুনরায় রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই বিরোধিতার জবাবে বলেন, সংসদ সদস্যের বক্তৃতাগুলো যথেষ্ট প্রাসঙ্গিক ছিল, তবে তিনি বিলের উদ্দেশ্য পুরোপুরি পড়েননি। বিলের প্রথম লাইনে স্পষ্ট করা হয়েছে যে, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ ও যাচাইবাছাই করার জন্য এবং মানবাধিকার কমিশনের শূন্যপদ পূর্ণ রাখতে ২০০৯ সালের আইন আপাতত পুনঃপ্রচলন করা হয়েছে।
Leave a Reply