
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬) কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ০৯ এপ্রিল ২০২৬ ভোর ৪টায় অভিযান পরিচালনা করে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি রাজবাড়ী জেলার সদর থানার মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং ৫,০০০/- টাকা অর্থদণ্ডও তাঁর বিরুদ্ধে জারি ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply