1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

রংপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৫.৫ লাখ টাকা জরিমানা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

রংপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ইটভাটাকে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩), জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) মিঠাপুকুর উপজেলার ভগবতীপুর ও রামপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা, পরিবেশ দূষণ, নিষিদ্ধ এলাকায় স্থাপনা এবং আইন লঙ্ঘনের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানের মালিককে পৃথকভাবে জরিমানা করা হয়।

জরিমানার মধ্যে রয়েছে— আরআর ব্রিকসকে ৫ লাখ, এলকেএস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এবং অপর দুই মালিককে ৪ লাখ করে টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News