
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৩ জন, পুরাতন মামলায় ২ জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে ২ জন রয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply