1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ডিএমপির ১৬০৪ মামলা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে (৪৩১টি)। এছাড়া ওয়ারী বিভাগে ২১৯টি, মিরপুরে ২৭৫টি, উত্তরা বিভাগে ১৭২টি এবং তেজগাঁও বিভাগে ১৫৭টি মামলা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল উল্লেখযোগ্য।

এ সময় ৩৩২টি গাড়ি ডাম্পিং এবং ১৪২টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News