1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

মুগদায় র‍্যাবের অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

বুধবার (৮ এপ্রিল) ভোরে মানিকনগর এলাকায় পরিচালিত অভিযানে গ্রেফতার হন মো. লিয়ন মিয়া (২৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News