1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

তেজগাঁও বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় ৫৬ জন গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

রাজধানীর তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ৯ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৫ জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News