
ঢাকায় নিযুক্ত প্রণয় ভার্মা সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই বৈঠকে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা মূল লক্ষ্য। তিনি আরও যোগ করেছেন, “শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না; শেখ হাসিনার পার্টি বাংলাদেশে শেষ।”
তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক বিষয়ে সমাধান সম্ভব।
এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply