1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে চলতি মাসের শেষ দিকে ড. খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইয়াও ওয়েন-এর সৌজন্য সাক্ষাতে এ সফরের বিষয়টি আলোচনা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর খলিলুর রহমানকে অভিনন্দন জানান ওয়াং ই। তিনি দুই দেশের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব’ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

চীনের পক্ষ থেকে ঢাকার সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, চলতি মাসে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা বাংলাদেশ-চীনের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠক শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডং-কে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় বৈঠকটি পেছানো হয় বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের আগে পররাষ্ট্রসচিবদের বৈঠক হওয়ার সম্ভাবনা কম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News