
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৩৮ শিশু।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয়েছে ২০ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ শিশু।
এ পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
রোগীর চাপ বাড়তে থাকায় একটি পুরো শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সচিবের নির্দেশনায় আইসিইউতে থাকা আক্রান্ত শিশুদের রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।
Leave a Reply