1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশ দ্বিতীয়, শীর্ষে ভিয়েতনাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির বাজারে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার তৃতীয় স্থানে নেমে গেছে, আর তাদের পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

রোববার (৫ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে।

অন্যদিকে, ২.৭ বিলিয়ন ডলারের রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে ভিয়েতনাম, যার প্রবৃদ্ধি হয়েছে ২.৮৮ শতাংশ।

সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে দেশটির রপ্তানি কমেছে ৫৭.৬৫ শতাংশে নেমে, মোট রপ্তানি দাঁড়িয়েছে ১.১৭ বিলিয়ন ডলারে।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও ভারত।

সার্বিকভাবে বিশ্ববাজার থেকেই যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। আলোচ্য সময়ে দেশটি মোট ১১.৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News