1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি বিরোধীদলীয় নেতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার পঠিত


জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে যেসব অধ্যাদেশ ‘ল্যাপস’ করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর অনেকই গুরুত্বপূর্ণ এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। তিনি আরও বলেন, সম্পূরক কার্যসূচিতে যে বিলগুলো আনা হয়েছে, সেগুলো যদি অধ্যাদেশ সংশ্লিষ্ট হয়, তবে ল্যাপস তালিকাভুক্ত অধ্যাদেশগুলো নিয়েও সংসদে আলোচনা হওয়া উচিত।

এ বিষয়ে আইনমন্ত্রী জানান, উত্থাপিত দুটি বিল নতুন হলেও পরবর্তীতে স্বীকার করেন, সেগুলো অধ্যাদেশের অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো যাচাই-বাছাই শেষে বিল আকারে সংসদে আনা হবে।

স্পিকার জানান, নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক বিল পাসের প্রয়োজন থাকায় বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News