1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে ১২ এপ্রিল পর্যন্ত আলটিমেটাম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে সরকারকে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করা হয়।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিনিধি শরিফুল হাসান শুভ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘ সেশনজটসহ বিভিন্ন প্রতিকূল কারণে অনেক শিক্ষার্থী সময়মতো শিক্ষাজীবন শেষ করতে পারেননি। ফলে তারা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে চাকরিতে আবেদনের বয়সসীমা সাময়িকভাবে ৩৭ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণ এবং স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে অন্তত ৩৫ বছর নির্ধারণের দাবি জানানো হচ্ছে।

শরিফুল হাসান শুভ জানান, গত প্রায় ১৪ বছর ধরে এ দাবিতে আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। বিভিন্ন সময়ে আশ্বাস পাওয়া গেলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল বারীর সঙ্গে একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে বাস্তবায়নের ক্ষেত্রে এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News