1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক: নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে এবং এ অবস্থায় ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধির প্রস্তাবও উঠে এসেছে।

তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, যাতে বিমানবন্দরে জটিলতা ছাড়াই বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার হ্রাস, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংস্কার এবং নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।

এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ত্বরান্বিত করতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বানও জানিয়েছেন তারা।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো সরাসরি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এসব সমস্যার একটি তালিকা তৈরি করা হয়েছে—যার কিছু ইতোমধ্যে সমাধান হয়েছে, আর বাকি বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ডিবিএল গ্রুপের এমএ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স গ্রুপের সৈয়দ নাসিম মনজুর, বে গ্রুপের জিয়াউর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের আব্দুল মোক্তাদির, রানার গ্রুপের হাফিজুর রহমান, র‍্যাংগস গ্রুপের সোহানা রউফ চৌধুরী এবং এসিআইয়ের ড. আরিফ দৌলা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News