1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

যুদ্ধের প্রভাবে জ্বালানি নিরাপত্তা: কাজাখস্তান ও সিঙ্গাপুর থেকে ডিজেল-এলএনজি আমদানির অনুমোদন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত


ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি-এর কাছ থেকে ৫ লাখ টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি), যা অটোমোটিভ গ্যাস অয়েল (এজিও) নামেও পরিচিত, সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে। পাশাপাশি সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় মোট ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল আমদানির তিনটি প্রস্তাব উপস্থাপন করা হলেও সবগুলো চূড়ান্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও-এর কাছ থেকে ১০ লাখ টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল এবং ১ লাখ টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড আমদানির প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও তা পরবর্তীতে ক্রয় কমিটি থেকে প্রত্যাহার করে নেয় জ্বালানি বিভাগ।

একইভাবে, ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে ১ লাখ টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হলেও জ্বালানি বিভাগ সেটিও প্রত্যাহার করে নিয়েছে।

সরকারের এই উদ্যোগকে বৈশ্বিক জ্বালানি বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News