1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি: লেনদেন বিকেল ৩টা পর্যন্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর কার্যক্রমের সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে ব্যাংকের লেনদেন সময় ছিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।

তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News