1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

সংস্কার এগিয়ে নিতে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে ত্বরান্বিত করতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সব উপদেষ্টাকে রাজপথে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সংস্কার ইস্যুকে ঘিরে বর্তমান পরিস্থিতি অপ্রত্যাশিত নয়। ৫ আগস্টের পর থেকেই এই রাজনৈতিক টানাপোড়েনের সূচনা, যা ঐকমত্য কমিশন থেকেই শুরু হয়েছিল। তিনি উল্লেখ করেন, সে সময় এনসিপি নতুন সংবিধানের দাবি তুললেও বিএনপি নির্বাচনমুখী অবস্থান নেয়, যার ফলে মতবিরোধ তৈরি হয়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর দলটি এখন অন্য কোনো মতামতকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি গণভোটের ফলাফলও তারা উপেক্ষা করেছে। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ—যেমন গুম প্রতিকার, মানবাধিকার কমিশন ও বিচারপতি নিয়োগ—সংসদে উপস্থাপন না করে আইন হিসেবে প্রণয়ন থেকে বিরত থাকা হচ্ছে, যা স্বৈরতান্ত্রিক প্রবণতার ইঙ্গিত বহন করে।

তিনি আরও বলেন, সংসদে কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ায় বিরোধী পক্ষকে রাজপথে অবস্থান নিতে হচ্ছে। দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান তিনি।

এছাড়া সম্ভাব্য অর্থনৈতিক সংকটের দিকেও ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জনগণের আস্থা ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়। বৈশ্বিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব বিবেচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি ছিল বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News